Stray Birds ('MY HEART is like the golden )

196

'MY HEART is like the golden casket of thy kiss,' said the sunset cloud to the sun.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আকাশের চাঁদ
Verses
          হাতে তুলে দাও আকাশের চাঁদ--
                এই হল তার বুলি।
         দিবস রজনী যেতেছে বহিয়া,
                কাঁদে সে দু হাত তুলি।
         হাসিছে আকাশ, বহিছে বাতাস,
                পাখিরা গাহিছে সুখে।
         সকালে রাখাল চলিয়াছে মাঠে,
                বিকালে ঘরের মুখে।
         বালক বালিকা ভাই বোনে মিলে
                খেলিছে আঙিনা-কোণে,
         কোলের শিশুরে হেরিয়া জননী
                হাসিছে আপন মনে।
         কেহ হাটে যায় কেহ বাটে যায়
                চলেছে যে যার কাজে--
         কত জনরব কত কলরব
                উঠিছে আকাশমাঝে।
         পথিকেরা এসে তাহারে শুধায়,
                "কে তুমি কাঁদিছ বসি।'
         সে কেবল বলে নয়নের জলে,
                "হাতে পাই নাই শশী।'
         সকালে বিকালে ঝরি পড়ে কোলে
                অযাচিত ফুলদল,
         দখিন সমীর বুলায় ললাটে
                দক্ষিণ করতল।
         প্রভাতের আলো আশিস-পরশ
                করিছে তাহার দেহে,
         রজনী তাহারে বুকের আঁচলে
                ঢাকিছে নীরব স্নেহে।
         কাছে আসি শিশু মাগিছে আদর
                কণ্ঠ জড়ায়ে ধরি,
         পাশে আসি যুবা চাহিছে তাহারে
                লইতে বন্ধু করি।
         এই পথে গৃহে কত আনাগোনা,
                কত ভালোবাসাবাসি,
         সংসারসুখ কাছে কাছে তার
                কত আসে যায় ভাসি,
         মুখ ফিরাইয়া সে রহে বসিয়া,
                কহে সে নয়নজলে,
         "তোমাদের আমি চাহি না কারেও,
                শশী চাই করতলে।'
         শশী যেথা ছিল সেথাই রহিল,
                সেও ব'সে এক ঠাঁই।
         অবশেষে যবে জীবনের দিন
                আর বেশি বাকি নাই,
         এমন সময়ে সহসা কী ভাবি
                চাহিল সে মুখ ফিরে
         দেখিল ধরণী শ্যামল মধুর
                সুনীল সিন্ধুতীরে।
         সোনার ক্ষেত্রে কৃষাণ বসিয়া
                কাটিতেছে পাকা ধান,
         ছোটো ছোটো তরী পাল তুলে যায়,
                মাঝি বসে গায় গান।
         দূরে মন্দিরে বাজিছে কাঁসর,
                বধূরা চলেছে ঘাটে,
         মেঠো পথ দিয়ে গৃহস্থ জন
                আসিছে গ্রামের হাটে।
         নিশ্বাস ফেলি রহে আঁখি মেলি,
                কহে ম্রিয়মাণ মন,
         "শশী নাহি চাই যদি ফিরে পাই
                 আর বার এ জীবন।'
         দেখিল চাহিয়া জীবনপূর্ণ
                সুন্দর লোকালয়
         প্রতি দিবসের হরষে বিষাদে
                চির-কল্লোলময়।
         স্নেহসুধা লয়ে গৃহের লক্ষ্মী
                ফিরিছে গৃহের মাঝে,
         প্রতি দিবসেরে করিছে মধুর
                প্রতি দিবসের কাজে।
         সকাল বিকাল দুটি ভাই আসে
                ঘরের ছেলের মতো,
         রজনী সবারে কোলেতে লইছে
                নয়ন করিয়া নত।
         ছোটো ছোটো ফুল, ছোটো ছোটো হাসি,
                ছোটো কথা, ছোটো সুখ,
         প্রতি নিমেষের ভালোবাসাগুলি,
                ছোটো ছোটো হাসিমুখ
         আপনা-আপনি উঠিছে ফুটিয়া
                মানবজীবন ঘিরি,
         বিজন শিখরে বসিয়া সে তাই
                দেখিতেছে ফিরি ফিরি।
         দেখে বহুদূরে ছায়াপুরী-সম
                অতীত জীবন-রেখা,
         অস্তরবির সোনার কিরণে
                নূতন বরনে লেখা।
         যাহাদের পানে নয়ন তুলিয়া
                চাহে নি কখনো ফিরে,
         নবীন আভায় দেখা দেয় তারা
                স্মৃতিসাগরের তীরে।
         হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া
                পুরবীরাগিণী বাজে,
         দু-বাহু বাড়ায়ে ফিরে যেতে চায়
                ওই জীবনের মাঝে।
         দিনের আলোক মিলায়ে আসিল
                তবু পিছে চেয়ে রহে--
         যাহা পেয়েছিল তাই পেতে চায়
                তার বেশি কিছু নহে।
         সোনার জীবন রহিল পড়িয়া
                কোথা সে চলিল ভেসে।
         শশীর লাগিয়া কাঁদিতে গেল কি
                রবিশশীহীন দেশে।
আরো দেখুন
5
Verses
I.63. avadhu, maya taji na jay
TELL ME, Brother, how can I renounce Maya?
When I gave up the tying of ribbons, still I tied my garment about me:
When I gave up tying my garment, still I covered my body in its folds.
So, when I give up passion, I see that anger remains;
And when I renounce anger, greed is with me still;
And when greed is vanquished, pride and vain-glory remain;
When the mind is detached and casts Maya away, still it clings to the letter.
Kabir says, 'Listen to me, dear Sadhu! the true path is rarely found.'
আরো দেখুন
আমার সুখ
Verses
ভালোবাসা-ঘেরা ঘরে           কোমল শয়নে তুমি
              যে সুখেই থাকো,
    যে মাধুরী এ জীবনে             আমি পাইয়াছি তাহা
              তুমি পেলে নাকো।
এই-যে অলস বেলা,               অলস মেঘের মেলা,
    জলেতে আলোতে খেলা সারা দিনমান,
এরি মাঝে চারি পাশে       কোথা হতে ভেসে আসে
    ওই মুখ, ওই হাসি, ওই দু'নয়ান।
সদা শুনি কাছে দূরে                মধুর কোমল সুরে
              তুমি মোরে ডাকো--
    তাই ভাবি, এ জীবনে           আমি যাহা পাইয়াছি
              তুমি পেলে নাকো।
    কোনোদিন একদিন              আপনার মনে শুধু
              এক সন্ধ্যাবেলা
    আমারে এমনি করে              ভাবিতে পারিতে যদি
              বসিয়া একেলা--
এমনি সুদূর বাঁশি                শ্রবণে পশিত আসি,
        বিষাদকোমল হাসি ভাসিত অধরে,
নয়নে জলের রেখা              এক বিন্দু দিত দেখা,
        তারি 'পরে সন্ধ্যালোক কাঁপিত কাতরে--
    ভেসে যেত মনখানি             কনকতরণীসম
              গৃহহীন স্রোতে--
    শুধু একদিন-তরে          আমি ধন্য হইতাম
              তুমি ধন্য হতে।
তুমি কি করেছ মনে        দেখেছ, পেয়েছ তুমি
                 সীমারেখা মম?
    ফেলিয়া দিয়াছ মোরে       আদি অন্ত শেষ করে
                 পড়া পুঁথি-সম?
নাই সীমা আগে পাছে,            যত চাও তত আছে,
      যতই আসিবে কাছে তত পাবে মোরে।
আমারেও দিয়ে তুমি                 এ বিপুল বিশ্বভূমি
      এ আকাশে এ বাতাস দিতে পারো ভরে।
    আমাতেও স্থান পেত         অবাধে সমস্ত তব
                 জীবনের আশা।
    একবার ভেবে দেখো            এ পরানে ধরিয়াছে
                 কত ভালোবাসা।
    সহসা কী শুভক্ষণে               অসীম হৃদয়রাশি
                 দৈবে পড়ে চোখে।
    দেখিতে পাও নি যদি,          দেখিতে পাবে না আর,
                 মিছে মরি বকে।
আমি যা পেয়েছি তাই          সাথে নিয়ে ভেসে যাই,
       কোনোখানে সীমা নাই ও মধু মুখের--
শুধু স্বপ্ন, শুধু স্মৃতি,           তাই নিয়ে থাকি নিতি,
            আর আশা নাহি রাখি সুখের দুখের।
    আমি যাহা দেখিয়াছি,           আমি যাহা পাইয়াছি
                 এ জনম-সই,
    জীবনের সব শূন্য                 আমি যাহে ভরিয়াছি
                 তোমার তা কই।
আরো দেখুন